এক্সপোর্ট–ইমপোর্ট

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাবে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি।

ডলারের দরপতন এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। টানা তিন কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বুধবার (৫ আগস্ট) লেনদেন চলাকালে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৫ দশমিক ৫৩ ডলারে ওঠে, যা গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীরা দেশটির কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রাখছেন। পাশাপাশি মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং অপরিশোধিত তেলের মূল্যহ্রাস মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমিয়ে দেওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং বলেন, জ্বালানি তেলের দামের ওঠানামা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন বিশ্ব অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলে। ফলে এসব কারণ স্বর্ণের দামের ওপরও সরাসরি প্রভাব ফেলছে।

শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের (রুপা) দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৯ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম একই হারে বেড়ে ১ হাজার ৩৮৯ দশমিক ১৫ ডলারে উঠেছে। প্যালাডিয়ামের এ দামও গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিষয় : স্বর্ণের দাম

এক্সপোর্ট–ইমপোর্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬


বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
ডলারের দরপতন এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। টানা তিন কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার (৫ আগস্ট) লেনদেন চলাকালে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৫ দশমিক ৫৩ ডলারে ওঠে, যা গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীরা দেশটির কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রাখছেন। পাশাপাশি মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং অপরিশোধিত তেলের মূল্যহ্রাস মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমিয়ে দেওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং বলেন, জ্বালানি তেলের দামের ওঠানামা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন বিশ্ব অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলে। ফলে এসব কারণ স্বর্ণের দামের ওপরও সরাসরি প্রভাব ফেলছে। শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের (রুপা) দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৯ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম একই হারে বেড়ে ১ হাজার ৩৮৯ দশমিক ১৫ ডলারে উঠেছে। প্যালাডিয়ামের এ দামও গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
0:00 0:00
1.0x