এক্সপোর্ট–ইমপোর্ট

রোমে বিকল উড়োজাহাজ মেরামতে যাচ্ছে বিমানের প্রকৌশলী দল ও যন্ত্রাংশ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬
রোমে বিকল উড়োজাহাজ মেরামতে যাচ্ছে বিমানের প্রকৌশলী দল ও যন্ত্রাংশ
ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে গ্রাউন্ডেড বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি সচল করতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) ঢাকা থেকে রোমগামী বিমানের ফ্লাইটে এসব প্রকৌশলী ও যন্ত্রাংশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটে ব্যবহৃত এস-২-এজেওয়াই উড়োজাহাজটি বর্তমানে কারিগরি ত্রুটির কারণে রোমে আটকে আছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ বহনকারী ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর উড়োজাহাজটির ত্রুটি নিরসনের কাজ শুরু হবে।

পরিকল্পনা অনুযায়ী, মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হলে শনিবার রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাতে পারে।

এর আগে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিজি-৩০৬ ফ্লাইটটি রোমে অবতরণের পর কারিগরি ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়। এতে ফ্লাইটটির যাত্রীরা রোমে আটকা পড়েন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি নিরসনের অগ্রগতি ও ফ্লাইটের সময়সূচি সম্পর্কে যাত্রীদের নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : উড়োজাহাজ বিমান বাংলাদেশ বিমান রোম

এক্সপোর্ট–ইমপোর্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬


রোমে বিকল উড়োজাহাজ মেরামতে যাচ্ছে বিমানের প্রকৌশলী দল ও যন্ত্রাংশ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে গ্রাউন্ডেড বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি সচল করতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হচ্ছে।শনিবার (৮ আগস্ট) ঢাকা থেকে রোমগামী বিমানের ফ্লাইটে এসব প্রকৌশলী ও যন্ত্রাংশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটে ব্যবহৃত এস-২-এজেওয়াই উড়োজাহাজটি বর্তমানে কারিগরি ত্রুটির কারণে রোমে আটকে আছে।বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ বহনকারী ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর উড়োজাহাজটির ত্রুটি নিরসনের কাজ শুরু হবে।পরিকল্পনা অনুযায়ী, মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হলে শনিবার রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাতে পারে।এর আগে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিজি-৩০৬ ফ্লাইটটি রোমে অবতরণের পর কারিগরি ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়। এতে ফ্লাইটটির যাত্রীরা রোমে আটকা পড়েন।বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি নিরসনের অগ্রগতি ও ফ্লাইটের সময়সূচি সম্পর্কে যাত্রীদের নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
রোমে বিকল উড়োজাহাজ মেরামতে যাচ্ছে বিমানের প্রকৌশলী দল ও যন্ত্রাংশ
0:00 0:00
1.0x