এক্সপোর্ট–ইমপোর্ট

বিদেশে ঘুরতে ডলারের পরিবর্তে টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬
বিদেশে ঘুরতে ডলারের পরিবর্তে টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
ছবি: সংগৃহীত

বিদেশ ভ্রমণের প্রক্রিয়া আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশিরা সরাসরি বৈদেশিক মুদ্রা সংগ্রহের ঝামেলা ছাড়াই টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে পারবেন।

রোববার (৯ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নিবন্ধিত সদস্য ট্যুর অপারেটররা ভ্রমণকারীদের কাছ থেকে টাকায় অর্থ নিয়ে বিদেশে প্যাকেজ বিক্রি করতে পারবেন।

সংগৃহীত টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে বিদেশে সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের কাছে পাঠানো যাবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব টোয়াব সদস্য ট্যুর অপারেটরের সঙ্গে বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির বৈধ চুক্তি বা ব্যবসায়িক সমঝোতা রয়েছে, তারা এ সুবিধা পাবেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আবাসন, পরিবহনসহ প্রকৃত ভ্রমণ সেবার বিপরীতে বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

তবে নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে একজন ভ্রমণকারীর জন্য প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এ ক্ষেত্রে ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে।

এ ছাড়া ভ্রমণকারীর কাছ থেকে লিখিত ঘোষণা নিতে হবে যে, অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে তিনি নির্ধারিত বার্ষিক সীমা অতিক্রম করেননি।

তবে ৩ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের প্যাকেজ কেনার সুযোগও থাকছে। সেক্ষেত্রে প্যাকেজের মূল্য আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে। এ ধরনের লেনদেনে এডি ব্যাংকগুলো অ্যাকোয়ারিং সেবা দিতে পারবে।

বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর আগে সংশ্লিষ্ট ইনভয়েস, চুক্তি, বিস্তারিত ভ্রমণসূচি, ভ্রমণকারীদের তালিকা এবং টাকায় অর্থ গ্রহণের প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে ব্যাংকগুলোকে। বৈদেশিক মুদ্রা পাঠানোর সাত দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত বিবরণী জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন খাতের উদ্যোক্তারা। তাদের মতে, টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ চালু হওয়ায় গ্রাহকদের লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে। পাশাপাশি দেশের আউটবাউন্ড ট্যুরিজম খাতের বিকাশ এবং ট্যুর অপারেটিং ব্যবসাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

এক্সপোর্ট–ইমপোর্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬


বিদেশে ঘুরতে ডলারের পরিবর্তে টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
বিদেশ ভ্রমণের প্রক্রিয়া আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশিরা সরাসরি বৈদেশিক মুদ্রা সংগ্রহের ঝামেলা ছাড়াই টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে পারবেন।রোববার (৯ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নিবন্ধিত সদস্য ট্যুর অপারেটররা ভ্রমণকারীদের কাছ থেকে টাকায় অর্থ নিয়ে বিদেশে প্যাকেজ বিক্রি করতে পারবেন।সংগৃহীত টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে বিদেশে সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের কাছে পাঠানো যাবে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব টোয়াব সদস্য ট্যুর অপারেটরের সঙ্গে বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির বৈধ চুক্তি বা ব্যবসায়িক সমঝোতা রয়েছে, তারা এ সুবিধা পাবেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আবাসন, পরিবহনসহ প্রকৃত ভ্রমণ সেবার বিপরীতে বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।তবে নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে একজন ভ্রমণকারীর জন্য প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এ ক্ষেত্রে ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে।এ ছাড়া ভ্রমণকারীর কাছ থেকে লিখিত ঘোষণা নিতে হবে যে, অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে তিনি নির্ধারিত বার্ষিক সীমা অতিক্রম করেননি।তবে ৩ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের প্যাকেজ কেনার সুযোগও থাকছে। সেক্ষেত্রে প্যাকেজের মূল্য আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে। এ ধরনের লেনদেনে এডি ব্যাংকগুলো অ্যাকোয়ারিং সেবা দিতে পারবে।বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর আগে সংশ্লিষ্ট ইনভয়েস, চুক্তি, বিস্তারিত ভ্রমণসূচি, ভ্রমণকারীদের তালিকা এবং টাকায় অর্থ গ্রহণের প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে ব্যাংকগুলোকে। বৈদেশিক মুদ্রা পাঠানোর সাত দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত বিবরণী জমা দিতে হবে।বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন খাতের উদ্যোক্তারা। তাদের মতে, টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ চালু হওয়ায় গ্রাহকদের লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে। পাশাপাশি দেশের আউটবাউন্ড ট্যুরিজম খাতের বিকাশ এবং ট্যুর অপারেটিং ব্যবসাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
বিদেশে ঘুরতে ডলারের পরিবর্তে টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
0:00 0:00
1.0x