এক্সপোর্ট–ইমপোর্ট

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র খুঁজছে ২৫ মার্কিন কোম্পানি

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র খুঁজছে ২৫ মার্কিন কোম্পানি

জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও আর্থিক সেবাসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের ৪৭ সদস্যের প্রতিনিধি দল।

ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে সম্ভাবনাময় খাত, বিনিয়োগের সুযোগ এবং দেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি দলের আগ্রহের তালিকায় জ্বালানি ও বিদ্যুৎ, বঙ্গোপসাগরে অফশোর তেল-গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, হাইটেক পার্ক, ফিনটেক, ব্যাংক-বিমা, অর্থনৈতিক অঞ্চল, শিল্প ও লজিস্টিকস খাত রয়েছে।

তবে সফরে এখন পর্যন্ত কোনো মার্কিন প্রতিষ্ঠান নির্দিষ্ট বিনিয়োগের পরিমাণ বা প্রকল্প ঘোষণা করেনি। সংশ্লিষ্টরা বলছেন, সফরটি আপাতত বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা যাচাইয়ের প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশকে বিনিয়োগের অগ্রাধিকার খাত নির্ধারণের পাশাপাশি সুস্পষ্ট নীতি, নীতির ধারাবাহিকতা, স্বচ্ছতা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ নতুন নয়। ইতিমধ্যে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান ব্যাংকিং, বিমা ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্যবসা করছে। নতুন করে মার্কিন বিনিয়োগ বাড়াতে এই সফরকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিষয় : ছাপা সংস্করণ যুক্তরাষ্ট্র জ্বালানি বিনিয়োগ বৈঠক প্রযুক্তিপণ্য ব্যবসায়ী

এক্সপোর্ট–ইমপোর্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬


বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র খুঁজছে ২৫ মার্কিন কোম্পানি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও আর্থিক সেবাসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের ৪৭ সদস্যের প্রতিনিধি দল।ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে সম্ভাবনাময় খাত, বিনিয়োগের সুযোগ এবং দেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।প্রতিনিধি দলের আগ্রহের তালিকায় জ্বালানি ও বিদ্যুৎ, বঙ্গোপসাগরে অফশোর তেল-গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, হাইটেক পার্ক, ফিনটেক, ব্যাংক-বিমা, অর্থনৈতিক অঞ্চল, শিল্প ও লজিস্টিকস খাত রয়েছে।তবে সফরে এখন পর্যন্ত কোনো মার্কিন প্রতিষ্ঠান নির্দিষ্ট বিনিয়োগের পরিমাণ বা প্রকল্প ঘোষণা করেনি। সংশ্লিষ্টরা বলছেন, সফরটি আপাতত বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা যাচাইয়ের প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশকে বিনিয়োগের অগ্রাধিকার খাত নির্ধারণের পাশাপাশি সুস্পষ্ট নীতি, নীতির ধারাবাহিকতা, স্বচ্ছতা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে।বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ নতুন নয়। ইতিমধ্যে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান ব্যাংকিং, বিমা ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্যবসা করছে। নতুন করে মার্কিন বিনিয়োগ বাড়াতে এই সফরকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র খুঁজছে ২৫ মার্কিন কোম্পানি
0:00 0:00
1.0x