এক্সপোর্ট–ইমপোর্ট

দেশের বাজারে ডলারের দাম কমল

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬
দেশের বাজারে ডলারের দাম কমল
প্রতীকী ছবি

এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম প্রায় ১ টাকা কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা দরে রেমিট্যান্স কিনেছে। এর আগের সপ্তাহে এ দর ছিল ১২৩ টাকা ৬০ থেকে ১২৩ টাকা ৭০ পয়সা।

ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ বাড়ায় আমদানিকারকদের ঋণপত্র (এলসি) নিষ্পত্তির খরচও কমেছে। এতে ব্যবসা-বাণিজ্যে কিছুটা গতি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকায় আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও কমতে পারে বলেও আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকায় ব্যাংকগুলোতে বর্তমানে ডলারের সরবরাহ তুলনামূলক বেশি। ফলে রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকগুলো আগের মতো বেশি দর দিতে আগ্রহী হচ্ছে না।

অন্যদিকে, ব্যাংকগুলোর হাতে থাকা ডলার দ্রুত বিক্রির জন্য ব্যবসায়ী গ্রুপগুলোকে তুলনামূলক কম দরে এলসি নিষ্পত্তির সুবিধা দেওয়া হচ্ছে। এতে আমদানিকারকদের ডলার কেনার খরচ কমছে।

এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) BPM6 হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলারে।

বিষয় : ডলার

এক্সপোর্ট–ইমপোর্ট

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬


দেশের বাজারে ডলারের দাম কমল

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image
এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম প্রায় ১ টাকা কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা দরে রেমিট্যান্স কিনেছে। এর আগের সপ্তাহে এ দর ছিল ১২৩ টাকা ৬০ থেকে ১২৩ টাকা ৭০ পয়সা।ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ বাড়ায় আমদানিকারকদের ঋণপত্র (এলসি) নিষ্পত্তির খরচও কমেছে। এতে ব্যবসা-বাণিজ্যে কিছুটা গতি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকায় আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও কমতে পারে বলেও আশা করা হচ্ছে।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকায় ব্যাংকগুলোতে বর্তমানে ডলারের সরবরাহ তুলনামূলক বেশি। ফলে রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকগুলো আগের মতো বেশি দর দিতে আগ্রহী হচ্ছে না।অন্যদিকে, ব্যাংকগুলোর হাতে থাকা ডলার দ্রুত বিক্রির জন্য ব্যবসায়ী গ্রুপগুলোকে তুলনামূলক কম দরে এলসি নিষ্পত্তির সুবিধা দেওয়া হচ্ছে। এতে আমদানিকারকদের ডলার কেনার খরচ কমছে। এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) BPM6 হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলারে।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
দেশের বাজারে ডলারের দাম কমল
0:00 0:00
1.0x