এক্সপোর্ট–ইমপোর্ট
অর্থনীতি

অর্থনীতি

তিন বছরের মধ্যে আরো ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬
তিন বছরের মধ্যে আরো ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
???????, ???????? ? ???? ???????????? ????? ????? ???????

২০২৯ সালের মধ্যে দেশে আরও তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দক্ষিণাঞ্চলের পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে এসব টার্মিনাল স্থাপনের সম্ভাব্য স্থান নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক অগ্রাধিকার ও টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।

মন্ত্রী বলেন, গভীর সমুদ্রে একটি এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে আগুন লাগার ঘটনা সরকার কল্পনাও করেনি। আগুন লাগার সময় টার্মিনালের পাশে একটি এলএনজিবাহী জাহাজ ছিল। পরে সেটি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়।

তিনি জানান, দেশে বর্তমানে দুটি এফএসআরইউ রয়েছে। এর একটিতে ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। অন্যটি চালু থাকলেও ক্ষতিগ্রস্ত ইউনিটটি মেরামতের পর দুটি ইউনিট একসঙ্গে চালু করতে প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন।

জ্বালানিমন্ত্রী বলেন, নতুন একটি এফএসআরইউ স্থাপনের জন্য ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও তিনটি টার্মিনাল স্থাপনে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে আরও তিনটি এফএসআরইউ থাকবে।’

নতুন টার্মিনাল নির্মাণে বিনিয়োগকারী খোঁজার বিষয়ে মন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশ সফর করা একটি মার্কিন প্রতিনিধি দলও এফএসআরইউতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। প্রকল্পগুলো নিয়ে এগিয়ে যেতে আগ্রহের বিষয়টি জানিয়ে দ্রুত চিঠি দিতে তাদের বলা হয়েছে।

এক্সপোর্ট–ইমপোর্ট

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


তিন বছরের মধ্যে আরো ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image
২০২৯ সালের মধ্যে দেশে আরও তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দক্ষিণাঞ্চলের পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে এসব টার্মিনাল স্থাপনের সম্ভাব্য স্থান নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক অগ্রাধিকার ও টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।মন্ত্রী বলেন, গভীর সমুদ্রে একটি এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে আগুন লাগার ঘটনা সরকার কল্পনাও করেনি। আগুন লাগার সময় টার্মিনালের পাশে একটি এলএনজিবাহী জাহাজ ছিল। পরে সেটি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়।তিনি জানান, দেশে বর্তমানে দুটি এফএসআরইউ রয়েছে। এর একটিতে ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। অন্যটি চালু থাকলেও ক্ষতিগ্রস্ত ইউনিটটি মেরামতের পর দুটি ইউনিট একসঙ্গে চালু করতে প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন।জ্বালানিমন্ত্রী বলেন, নতুন একটি এফএসআরইউ স্থাপনের জন্য ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও তিনটি টার্মিনাল স্থাপনে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে।তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে আরও তিনটি এফএসআরইউ থাকবে।’ নতুন টার্মিনাল নির্মাণে বিনিয়োগকারী খোঁজার বিষয়ে মন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশ সফর করা একটি মার্কিন প্রতিনিধি দলও এফএসআরইউতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। প্রকল্পগুলো নিয়ে এগিয়ে যেতে আগ্রহের বিষয়টি জানিয়ে দ্রুত চিঠি দিতে তাদের বলা হয়েছে।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
তিন বছরের মধ্যে আরো ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
0:00 0:00
1.0x