এক্সপোর্ট–ইমপোর্ট

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬
দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার
মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। ফাইল ছবি

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি করে মোট ১৪ কার্গো এলএনজি কেনা হবে। দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করেই সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে।

বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে এলএনজি কেনার বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিষয় : জ্বালানি

এক্সপোর্ট–ইমপোর্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬


দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে। বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি করে মোট ১৪ কার্গো এলএনজি কেনা হবে। দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করেই সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে। বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে এলএনজি কেনার বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার
0:00 0:00
1.0x