এক্সপোর্ট–ইমপোর্ট
অর্থনীতি

অর্থনীতি

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত
????????????? ???: ???????

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নিয়মিত স্বর্ণের দাম সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণ কেনার আগে সর্বশেষ বাজারদর যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) নতুন কোনো দাম ঘোষণা না হওয়ায় গত বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে কার্যকর হওয়া দামেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

বর্তমান মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

বাজুসের সর্বশেষ সমন্বয় অনুযায়ী, গত ২০ আগস্ট সকাল ১০টা থেকে এসব দাম কার্যকর হয়েছে। এর আগে ১৫ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। তখন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম

দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। সেদিন এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।

নতুন দাম ঘোষণা না হওয়া পর্যন্ত ২০ আগস্ট থেকে কার্যকর হওয়া মূল্যেই স্বর্ণ কেনাবেচা চলবে। তবে অলংকারের ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে ডিজাইন ও মজুরি অনুযায়ী অতিরিক্ত খরচ যুক্ত হতে পারে।

বিষয় : স্বর্ণের দাম স্বর্ণালংকার

এক্সপোর্ট–ইমপোর্ট

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬


নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নিয়মিত স্বর্ণের দাম সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণ কেনার আগে সর্বশেষ বাজারদর যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।শনিবার (২২ আগস্ট) নতুন কোনো দাম ঘোষণা না হওয়ায় গত বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে কার্যকর হওয়া দামেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।বর্তমান মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।বাজুসের সর্বশেষ সমন্বয় অনুযায়ী, গত ২০ আগস্ট সকাল ১০টা থেকে এসব দাম কার্যকর হয়েছে। এর আগে ১৫ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। তখন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।দেশের ইতিহাসে সর্বোচ্চ দামদেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। সেদিন এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। নতুন দাম ঘোষণা না হওয়া পর্যন্ত ২০ আগস্ট থেকে কার্যকর হওয়া মূল্যেই স্বর্ণ কেনাবেচা চলবে। তবে অলংকারের ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে ডিজাইন ও মজুরি অনুযায়ী অতিরিক্ত খরচ যুক্ত হতে পারে।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত
0:00 0:00
1.0x