এক্সপোর্ট–ইমপোর্ট

বড় লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬
বড় লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
স্বর্ণের দোকান। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

অর্থাৎ নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে, দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা এবং ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে ১০ হাজার টাকা বাড়ানোর পর শুক্রবার সর্বোচ্চ ৩ হাজার ২২৬ টাকা কমানো হয়েছিল। এর একদিন পর আবারও বাড়ানো হলো সোনার দাম।

বিষয় : স্বর্ণের দাম

এক্সপোর্ট–ইমপোর্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬


বড় লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।অর্থাৎ নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।এদিকে, দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা এবং ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে ১০ হাজার টাকা বাড়ানোর পর শুক্রবার সর্বোচ্চ ৩ হাজার ২২৬ টাকা কমানো হয়েছিল। এর একদিন পর আবারও বাড়ানো হলো সোনার দাম।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
বড় লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
0:00 0:00
1.0x