এক্সপোর্ট–ইমপোর্ট

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত উদ্যোক্তাদের প্রত্যেককে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান।

‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগ প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলায় চালু করা হবে। কর্মসূচি সফল হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় তা সম্প্রসারণ করা হবে।

যেভাবে মিলবে অর্থবাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। উদ্যোক্তা যে খাতে কাজ করবেন, সেই খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। এ ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে। ঋণের ক্ষেত্রে কোনো সহায়ক জামানত দেওয়ার প্রয়োজন হবে না। 

অর্থায়নের একটি অংশ আসবে অংশগ্রহণকারী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে। অনুদানের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না। তবে অর্থ নির্ধারিত কাজে ব্যবহার না করলে অনুদানের অর্থ ঋণে পরিণত হবে।

কর্মসূচির শুরুতেই অনুদানের একটি অংশ উদ্যোক্তাদের দেওয়া হবে। বাকি অর্থ আলাদা হিসাবে সংরক্ষণ করা হবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ ও নির্ধারিত মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

কারা পাবেন সহায়তাবাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ব্যবসার সম্ভাবনাময় ধারণা থাকা অনেক তরুণ প্রাথমিক মূলধন, ব্যবসায়িক পরামর্শ, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরির পর উদ্যোক্তা নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে।

প্রতিটি জেলায় একটি ব্যাংক কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। তবে উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

অর্থায়ন পাবেন ৫ হাজার ৩০ তরুণবাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ জন্য ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক এবং বাকি ২৫০ কোটি টাকা জোগান দেবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো। তহবিলের একটি অংশ বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকেও আসবে।

কর্মসূচির প্রশাসনিক ও বাস্তবায়ন ব্যয়ও নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে উদ্যোক্তা খোঁজা ও প্রচার, আবেদন যাচাই, সভা-সেমিনার, কর্মশালা, ব্যবসায়িক ধারণা মূল্যায়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির ব্যয় বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই তহবিল থেকে বহন করা হবে।

বিষয় : বাংলাদেশ ব্যাংক ব্যাংক

এক্সপোর্ট–ইমপোর্ট

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬


জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত উদ্যোক্তাদের প্রত্যেককে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান। ‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগ প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলায় চালু করা হবে। কর্মসূচি সফল হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় তা সম্প্রসারণ করা হবে। যেভাবে মিলবে অর্থবাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। উদ্যোক্তা যে খাতে কাজ করবেন, সেই খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। এ ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে। ঋণের ক্ষেত্রে কোনো সহায়ক জামানত দেওয়ার প্রয়োজন হবে না।  অর্থায়নের একটি অংশ আসবে অংশগ্রহণকারী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে। অনুদানের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না। তবে অর্থ নির্ধারিত কাজে ব্যবহার না করলে অনুদানের অর্থ ঋণে পরিণত হবে। কর্মসূচির শুরুতেই অনুদানের একটি অংশ উদ্যোক্তাদের দেওয়া হবে। বাকি অর্থ আলাদা হিসাবে সংরক্ষণ করা হবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ ও নির্ধারিত মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে। কারা পাবেন সহায়তাবাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ব্যবসার সম্ভাবনাময় ধারণা থাকা অনেক তরুণ প্রাথমিক মূলধন, ব্যবসায়িক পরামর্শ, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরির পর উদ্যোক্তা নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে। প্রতিটি জেলায় একটি ব্যাংক কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। তবে উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন। অর্থায়ন পাবেন ৫ হাজার ৩০ তরুণবাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক এবং বাকি ২৫০ কোটি টাকা জোগান দেবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো। তহবিলের একটি অংশ বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকেও আসবে। কর্মসূচির প্রশাসনিক ও বাস্তবায়ন ব্যয়ও নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে উদ্যোক্তা খোঁজা ও প্রচার, আবেদন যাচাই, সভা-সেমিনার, কর্মশালা, ব্যবসায়িক ধারণা মূল্যায়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির ব্যয় বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই তহবিল থেকে বহন করা হবে।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
0:00 0:00
1.0x