এক্সপোর্ট–ইমপোর্ট
অর্থনীতি

অর্থনীতি

আমদানি পণ্য খালাস প্রক্রিয়া ত্বরান্বিত করতে চট্টগ্রাম কাস্টমস ২৪ ঘণ্টা কার্যক্রম চালাবে

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
আমদানি পণ্য খালাস প্রক্রিয়া ত্বরান্বিত করতে চট্টগ্রাম কাস্টমস ২৪ ঘণ্টা কার্যক্রম চালাবে

আমদানিকৃত পণ্য খালাসে বিলম্ব এড়াতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও কাস্টমস মূল্যায়ন ও খালাস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

আমদানিকৃত পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুত করা এবং দেশের সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা কাস্টমস মূল্যায়ন ও খালাস সেবা চালু থাকবে।

শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিনসহ সব দিনেই এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত জানানো হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, ছুটির দিনেও কাস্টমস মূল্যায়ন কার্যক্রম চালু রাখলে আমদানিকৃত পণ্যের চালান খালাসে অপ্রয়োজনীয় বিলম্ব এড়ানো সম্ভব হবে।

তিনি বলেন, ছুটির দিনেও আমদানিকৃত পণ্যের চালান খালাস করা যাবে। ফলে খালাস প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না।

কাস্টমস কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য দ্রুত খালাসের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এক্সপোর্ট–ইমপোর্ট

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আমদানি পণ্য খালাস প্রক্রিয়া ত্বরান্বিত করতে চট্টগ্রাম কাস্টমস ২৪ ঘণ্টা কার্যক্রম চালাবে

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আমদানিকৃত পণ্য খালাসে বিলম্ব এড়াতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও কাস্টমস মূল্যায়ন ও খালাস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।আমদানিকৃত পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুত করা এবং দেশের সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা কাস্টমস মূল্যায়ন ও খালাস সেবা চালু থাকবে।শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিনসহ সব দিনেই এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত জানানো হয়।চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, ছুটির দিনেও কাস্টমস মূল্যায়ন কার্যক্রম চালু রাখলে আমদানিকৃত পণ্যের চালান খালাসে অপ্রয়োজনীয় বিলম্ব এড়ানো সম্ভব হবে।তিনি বলেন, ছুটির দিনেও আমদানিকৃত পণ্যের চালান খালাস করা যাবে। ফলে খালাস প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না।কাস্টমস কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য দ্রুত খালাসের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
আমদানি পণ্য খালাস প্রক্রিয়া ত্বরান্বিত করতে চট্টগ্রাম কাস্টমস ২৪ ঘণ্টা কার্যক্রম চালাবে
0:00 0:00
1.0x