এক্সপোর্ট–ইমপোর্ট

সামিট এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬
সামিট এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিট জানিয়েছে, ধাপে ধাপে গ্যাস সরবরাহ বাড়ানো হবে। শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে টার্মিনালটি প্রায় পূর্ণ সক্ষমতায় দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস সরবরাহ বাড়লে শিল্প ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে জ্বালানির প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমবে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহে তারা কাজ করছে।

প্রতিষ্ঠানটির মতে, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট।

বিষয় : অর্থনীতি এলপিজি গ্যাস

এক্সপোর্ট–ইমপোর্ট

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬


সামিট এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image
সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিট জানিয়েছে, ধাপে ধাপে গ্যাস সরবরাহ বাড়ানো হবে। শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে টার্মিনালটি প্রায় পূর্ণ সক্ষমতায় দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস সরবরাহ বাড়লে শিল্প ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে জ্বালানির প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমবে।সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহে তারা কাজ করছে।প্রতিষ্ঠানটির মতে, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
সামিট এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু
0:00 0:00
1.0x