এক্সপোর্ট–ইমপোর্ট
অর্থনীতি

অর্থনীতি

অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ের চেয়ে দ্বিগুণের বেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদন থেকে দেখা যায়, এই দুই মাসে নতুন বৈদেশিক ঋণ ও অনুদান বাবদ ছাড় হয়েছে ২৯৪.৫৬ মিলিয়ন ডলার। বিপরীতে আগের নেওয়া বৈদেশিক ঋণের আসল ও সুদ মেটাতে সরকারকে পরিশোধ করতে হয়েছে ৬৯৮.৯২ মিলিয়ন ডলার ।

এর মধ্যে আসল বাবদ ৫১৬.০৪ মিলিয়ন ডলার ও সুদ বাবদ ১৮২.৮৮ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। 

উন্নয়ন প্রকল্পের ধীরগতি ও বিদেশি সহায়তার ছাড় কমে যাওয়ার পাশাপাশি অতীত ঋণের মেয়াদ পূর্ণ হওয়ায় এই দায় পরিশোধের চাপ তৈরি হয়েছে।

কমেছে অর্থ ছাড়, বেড়েছে দায় মেটানোর খরচ

ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে অর্থ ছাড় অনেকটাই কমেছে। 

গত বছরের জুলাই-আগস্টে সহায়তার অর্থ ছাড় ছিল ৭৫০ মিলিয়ন ডলার, যা এবার কমে হয়েছে ২৯৪.৫৬ মিলিয়ন ডলার। 

ইআরডির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশ মোট ২৪০.৩৯ মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৪৩.৮১ মিলিয়ন ডলার।

এক্সপোর্ট–ইমপোর্ট

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ের চেয়ে দ্বিগুণের বেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদন থেকে দেখা যায়, এই দুই মাসে নতুন বৈদেশিক ঋণ ও অনুদান বাবদ ছাড় হয়েছে ২৯৪.৫৬ মিলিয়ন ডলার। বিপরীতে আগের নেওয়া বৈদেশিক ঋণের আসল ও সুদ মেটাতে সরকারকে পরিশোধ করতে হয়েছে ৬৯৮.৯২ মিলিয়ন ডলার ।এর মধ্যে আসল বাবদ ৫১৬.০৪ মিলিয়ন ডলার ও সুদ বাবদ ১৮২.৮৮ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের ধীরগতি ও বিদেশি সহায়তার ছাড় কমে যাওয়ার পাশাপাশি অতীত ঋণের মেয়াদ পূর্ণ হওয়ায় এই দায় পরিশোধের চাপ তৈরি হয়েছে।কমেছে অর্থ ছাড়, বেড়েছে দায় মেটানোর খরচইআরডির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে অর্থ ছাড় অনেকটাই কমেছে। গত বছরের জুলাই-আগস্টে সহায়তার অর্থ ছাড় ছিল ৭৫০ মিলিয়ন ডলার, যা এবার কমে হয়েছে ২৯৪.৫৬ মিলিয়ন ডলার। ইআরডির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশ মোট ২৪০.৩৯ মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৪৩.৮১ মিলিয়ন ডলার।

এক্সপোর্ট–ইমপোর্ট

সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন শাহেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এক্সপোর্ট–ইমপোর্ট
অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ
0:00 0:00
1.0x