ব্রিটিশ আইফোন ডিজাইনার স্যার জনি আইভের পরিকল্পনায় তৈরি হয়েছিল ফেরারি লুসে গাড়িটি।
ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘লুসে’ রেকর্ড ৪ কোটি ডলারে নিলামে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪৯০ কোটি টাকা।
ব্রিটিশ আইফোন ডিজাইনার স্যার জনি আইভের পরিকল্পনায় তৈরি বিশেষ এই গাড়িটি ক্যালিফোর্নিয়ায় আরএম সোথেবিজের আয়োজিত নিলামে বিক্রি হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটির স্বাভাবিক মূল্যের চেয়ে ৩৫ গুণেরও বেশি দামে এটি বিক্রি হয়েছে, যা নিলামে বিক্রি হওয়া নতুন গাড়ির ক্ষেত্রে নতুন রেকর্ড।
গাড়ি বিক্রির পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষামূলক কর্মসূচিতে দান করা হবে। তবে লুসের ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।
গত মে মাসে লুসে উন্মোচন করে ফেরারি। বিশেষ ফিনিশিং, নকশার চাকা, কাস্টমাইজ করা ব্রেক ও সাদা রঙের ফিনিশিং গাড়িটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। তবে ব্যাটারিচালিত ও পাঁচ আসনের হওয়ায় গাড়িটি ফেরারির ঐতিহ্যবাহী পরিচয় থেকে সরে গেছে বলে সমালোচনা করেন অনেকে।
লুসের মাধ্যমে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রবেশ করে ‘প্র্যান্সিং হর্স’ নামে পরিচিত ফেরারি। বর্তমানে এই বাজারে টেসলা ও চীনের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান শক্ত অবস্থানে রয়েছে।
গাড়িটির সমালোচকদের মধ্যে ছিলেন ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কোরদেরো দি মনতেজেমোলো। তবে ফেরারির প্রধান নকশা কর্মকর্তা ফ্লাভিও মানজোনি বলেন, উদ্ভাবনের ক্ষেত্রে সমালোচনা স্বাভাবিক এবং সময়ের সঙ্গে মানুষ লুসের প্রশংসা করবে।
এর আগে ২০২৫ সালে বিশেষভাবে তৈরি ফেরারি ডেটোনা এসপি ৩ নিলামে ২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। তখন সেটিই ছিল নিলামে বিক্রি হওয়া নতুন গাড়ির সর্বোচ্চ দামের রেকর্ড।
তবে সব ধরনের গাড়ির মধ্যে নিলামে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড এখনো ১৯৫৫ সালের মার্সিডিজ-বেঞ্জ ৩০০ এসএলআর উলেনহাউট কুপের। ২০২২ সালে গাড়িটি ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়।
নিলামে উঠল ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি, রেকর্ড গড়ে ৪ কোটি ডলারে বিক্রি
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬